News Flash

  • Home
  • খেলা
  • বালকদের জাতীয় জুনিয়র ফুটবলে ২য় ম্যাচেই গুজরাটে হারলো ত্রিপুরা
Image

বালকদের জাতীয় জুনিয়র ফুটবলে ২য় ম্যাচেই গুজরাটে হারলো ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে ত্রিপুরা দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে একপ্রকার রুখে দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় ম্যাচেই হার স্বীকার ত্রিপুরার। খেলা বালকদের জাতীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। আসামের নওগাঁ তে নুরুল আমিন স্টেডিয়াম গ্রাউন্ডে। ২৯ জুলাই প্রথম ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ মধ্যপ্রদেশের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র করে এক এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। কিন্তু আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। প্রথমার্ধের খেলা কিন্তু দুই দুই গোলে সমতা বিরাজ করছিল। ‌ ত্রিপুরা দলের পক্ষে অমরজিৎ দেববর্মা দুটি এবং বংলাল রিল হালাম একটি গোল করে। ‌ অপরদিকে গুজরাটের কিতামচা তৈজাম দুইটি, বেদান্ত গজার, দীপক সিং ও আলবির সিং একটি করে গোল করে। কিতামচা পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। এদিকে টায়ার টু গ্রুপ স্টেজের বি গ্রুপের অপর খেলায় জম্মু-কাশ্মীর ৩-০ গোলের ব্যবধানে উত্তরাখন্ডকে হারিয়েছে। জম্মু-কাশ্মীরের পক্ষে এটি লাগাতর দ্বিতীয় জয় এবং এই জয়ের সুবাদে জম্মু-কাশ্মীর আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে। দ্বিতীয় শীর্ষে রয়েছে গুজরাট ৩ পয়েন্ট নিয়ে। ত্রিপুরার ঝুলিতে এ পর্যন্ত এক পয়েন্ট।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top