ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে ত্রিপুরা দল। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে একপ্রকার রুখে দেওয়া সম্ভব হলেও দ্বিতীয় ম্যাচেই হার স্বীকার ত্রিপুরার। খেলা বালকদের জাতীয় জুনিয়র ফুটবল টুর্নামেন্ট। আসামের নওগাঁ তে নুরুল আমিন স্টেডিয়াম গ্রাউন্ডে। ২৯ জুলাই প্রথম ম্যাচে ত্রিপুরা প্রতিপক্ষ মধ্যপ্রদেশের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র করে এক এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। কিন্তু আজ, বুধবার দ্বিতীয় ম্যাচে গুজরাটের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে। প্রথমার্ধের খেলা কিন্তু দুই দুই গোলে সমতা বিরাজ করছিল। ত্রিপুরা দলের পক্ষে অমরজিৎ দেববর্মা দুটি এবং বংলাল রিল হালাম একটি গোল করে। অপরদিকে গুজরাটের কিতামচা তৈজাম দুইটি, বেদান্ত গজার, দীপক সিং ও আলবির সিং একটি করে গোল করে। কিতামচা পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব। এদিকে টায়ার টু গ্রুপ স্টেজের বি গ্রুপের অপর খেলায় জম্মু-কাশ্মীর ৩-০ গোলের ব্যবধানে উত্তরাখন্ডকে হারিয়েছে। জম্মু-কাশ্মীরের পক্ষে এটি লাগাতর দ্বিতীয় জয় এবং এই জয়ের সুবাদে জম্মু-কাশ্মীর আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়ে। দ্বিতীয় শীর্ষে রয়েছে গুজরাট ৩ পয়েন্ট নিয়ে। ত্রিপুরার ঝুলিতে এ পর্যন্ত এক পয়েন্ট।

বালকদের জাতীয় জুনিয়র ফুটবলে ২য় ম্যাচেই গুজরাটে হারলো ত্রিপুরা
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















