News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জিষ্ণু দেববর্মা
Image

তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ নিলেন জিষ্ণু দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই:
বুধবার তেলেঙ্গানা রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জিষ্ণু দেববর্মা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী  রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করার উদ্দেশ্যে বুধবার রাজ্য ত্যাগ করেছেন সকালে। বিমানে তিনি আগরতলা থেকে হায়দ্রাবাদে পৌঁছেন। সেখানকার বিমানবন্দরে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা নবনিযুক্ত রাজ্যপালকে সম্বর্ধনা জ্ঞাপন করেন।

তেলেঙ্গানায় পৌঁছার  পর গার্ড অফ অনার এর মাধ্যমে তেলেঙ্গানা রাজ্যে বরণ করা হয়েছে  রাজ্যের নতুন রাজ্যপাল জিষ্ণু দেববর্মাকে। সেখান থেকে নবনিযুক্ত রাজ্যপাল চলে যান সেখানকার রাজভবনে।

তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাদ্ধে রাজভবনে তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে জিষ্ণু দেববর্মাকে শপথবাক্য পাঠ করান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি, কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি, বিধানসভা পরিষদের চেয়ারম্যান গুট্টা সুখেন্দর রেড্ডি, উপ-মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমার্ক মাল্লু, বিভিন্ন রাজ্যমন্ত্রী, বিধায়ক, এমএলসি এবং অন্যান্য আধিকারিকরা৷

বৃহস্পতিবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দেবেন জিষ্ণু দেববর্মা। উল্লেখ্য দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ত্রিপুরা থেকে একজনকে রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে ।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top