News Flash

Image

ধলাই জেলায় ঢালাও প্রচার বিজেপির

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ৩১ জুলাই:
ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ধলাই জেলার জেলা পরিষদ নির্বাচনে ৭ নং আসনের বিজেপি দলের প্রার্থী অনাদি সরকার প্রতিটি পঞ্চায়েতগুলিতে প্রতিদিন জোরদার ভোট প্রচার করে এগিয়ে চলছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলার জেলা পরিষদ সাত নং আসনে এবার দু’মুখি লড়াই হচ্ছে। ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে ধলাই জেলার জেলা পরিষদের সাত নং আসন। পঞ্চায়েত গুলি হল, বড়লুতমা, শান্তির বাজার, আভাঙ্গা,চানকাপ, জামথুম ও ডাব বাড়ী। মোট ভোটার ৯ হাজার ২শ ৯২ জন।এই আসনে বিজেপি দলের প্রার্থী অনাদি সরকার। তিনি ধলাই জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি।

গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধলাই জেলা পরিষদের ১ নং আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে ছিলেন। এবার তিনি জেলা পরিষদের ৭ নং আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতা করছেন। উনার প্রতিদ্বন্দ্বি কংগ্রেস প্রার্থী সতীশ দাস। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর মাত্র ৮দিন বাকি। এই আসনে কংগ্রেস প্রার্থী সতীশ দাস এখনো ভোট প্রচারে নামে নি।

উল্লেখিত গ্রাম পঞ্চায়েত গুলির ভোটারদের কাছে পরিচিতি নেই। সেটাকে কাজে লাগিয়ে বিজেপির হেবি ওয়েট প্রার্থী অনাদি সরকার পঞ্চায়েত গুলিতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রচার করে অনেক এগিয়ে রয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শান্তির বাজার আভাঙ্গা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেছেন।

এতে ব্যাপকভাবে সাড়া পান। ভোট প্রচার করার মধ্যে ধলাই জেলার জেলা পরিষদের ৭ নং আসনের বিজেপি প্রার্থী অনাদি সরকার বলেন, ভোট প্রচারে এসে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর বাড়ি বাড়ি পানীয় জল, কিষান নিধি, প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পে ঘর সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। এর আগে একটা সরকার ছিল। বাড়ি বাড়ি গিয়ে চাঁদার জুলুম করতো। মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে। মানুষের পাশে থেকে বিজেপি কাজ করছে।

—– 

ReplyReply allForwardAdd reaction

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top