নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): দিল্লির ওল্ড রাজেন্দ্রনগরের কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির জল ঢুকে তিন আইএএস পড়ুয়ার মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বুধবার সকালেও বিক্ষোভ প্রদর্শন করলেন শিক্ষার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। এক ছাত্রী জানিয়েছেন, “আমাদের দাবি পূরণ না হওয়ায় আমরা আন্দোলন করছি। তবে, এমন কিছু বিষয় রয়েছে যার সমাধানের জন্য আমরা আশাবাদী। আমরা ক্রমাগত দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছি এবং আমরা একটি ফলপ্রসূ ফলাফলের আশা করছি। আমরা আমাদের দাবিতে কিছু পরিবর্তন আনব, কারণ মনে হচ্ছে সেগুলির কিছু পূরণ করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।”শিক্ষার্থীদের বিক্ষোভ প্রসঙ্গে অতিরিক্ত ডিসিপি (সেন্ট্রাল) শচীন শর্মা বলেছেন, “সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিথ্যা বার্তা ছড়িয়ে পড়ছে এবং তাঁরা সেগুলি বিশ্বাস করছে। আমরা তাঁদের সঠিক তথ্য জানানোর চেষ্টা করছি। গতকাল সন্ধ্যায় এলজিও (উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা) একটি বৈঠক করেছেন এবং সেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওল্ড রাজেন্দ্রনগরের ঘটনায় বিক্ষোভ জারি, দাবি মেটেনি বলে দাবি শিক্ষার্থীদের
Releated Posts
নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…
অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক
অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…
কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের
তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…
রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”
নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…


















