News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তরুণী, উদ্ধার বস্তাবন্দি লাশ, চাঞ্চল্য মঙ্গলদৈয়ে
Image

মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তরুণী, উদ্ধার বস্তাবন্দি লাশ, চাঞ্চল্য মঙ্গলদৈয়ে

মঙ্গলদৈ (অসম), ৩০ জুলাই (হি.স.) : মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তরুণী। জীবন্ত অবস্থায় বাড়ি ফেরা হলো না। উদ্ধার হয়েছে তাঁর বস্তাবন্দি লাশ। এ ঘটনায় মঙ্গলদৈয়ের বড়আঠিয়াবাড়িতে ব্যাপক চাঞ্চল্য ও শোকের বাতাবরণ তৈরি হয়েছে। কালো-সবুজ প্লাস্টিকের বস্তায় বন্দি তরুণীকে বড়আঠিয়াবাড়ির বছর ২০-এর জনৈক কৃষ্ণা ডেকা বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার গ্রামের তাঁদের বাড়ির নিকটবর্টী মন্দিরে গিয়েছিলেন কৃষ্ণা ডেকা। এর পর থেকে নিখোঁজ হয়ে যান তিনি। আজ মঙ্গলবার সকালে বড়আঠিয়াবাড়ি গ্রামের কুয়াপাতা পাড়ায় বস্তায় বাঁধা তার মৃতদেহ উদ্ধার হয়েছে।

এ ঘটনায় বড়আঠিয়াবাড়িতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কান্নার রোল উঠেছে তার বাড়িতে। বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বার বার মূর্ছা যাচ্ছেন তার মা। এদিকে তরুণী কৃষ্ণাকে যে বা যারা মেরেছে শীঘ্র তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এমন-কি ফাঁসির সাজা দিতে গ্রামের মানুষ দাবি তুলেছেন।

ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। কৃষ্ণা যে ওই সময় মন্দিরে যাচ্ছে তা কে জানত, এই প্রশ্নের সূত্র ধরে প্রাথমিকভাবে নানাজনকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ অফিসার।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top