News Flash

  • Home
  • দেশ
  • অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, ১৬টি অভিযোগ শুভেন্দুর
Image

অধ্যক্ষ বিমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিজেপির, ১৬টি অভিযোগ শুভেন্দুর

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধানসভার সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছে বিজেপির পরিষদীয় দল। মঙ্গলবার বিজেপি বিধায়কদের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব রাজ্য বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সচিব সুকুমার রায়ের কাছে প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেছি।স্পিকার গত ৩ বছর ধরে বিরোধীদের প্রতি অপক্ষপাতী ছিলেন। তাঁরা সংবিধানকেও উপেক্ষা করেছেন।” উপ-নির্বাচনে জয়ীদের শপথবাক্য পাঠ করানো নিয়েও স্পিকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন শুভেন্দু, বিরোধী দলনেতার কথায়, “মোট ১৮টি নির্দিষ্ট অভিযোগ রয়েছে।”

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top