News Flash

  • Home
  • দেশ
  • ফের রেল দুর্ঘটনা! কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার
Image

ফের রেল দুর্ঘটনা! কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ৩০ জুলাই (হি.স.): গত কয়েক মাসে একাধিক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে দেশবাসী। ট্রেন যাত্রা এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ভোরেই দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া থেকে মুম্বইগামী ১২৮১০ হাওড়া-সিএসএমটি (শিবাজী মহারাজ টার্মিনাস) এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি। মৃত্যু হয়েছে দু’জনের। জখম কমপক্ষে ২০ জন। আর এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আরও একটি বিপর্যয়কর রেল দুর্ঘটনা! আজ ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগে হাওড়া-মুম্বই মেইল লাইনচ্যুত, একাধিক মৃত্যু এবং বিপুল সংখ্যক আহতের দুঃখজনক পরিণতি। আমি গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করছি: এটি কি শাসন? আর কতদিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?” যাত্রী সুরক্ষায় রেলের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top