News Flash

  • Home
  • দিনের খবর
  • বীরপাড়ায় পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার ট্রাক চালক
Image

বীরপাড়ায় পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার ট্রাক চালক

বীরপাড়া, ২৯ জুলাই (হি.স.) :  পাচারের আগে বিপুল পরিমাণ কাফ সিরাপ সহ গ্রেফতার এক ট্রাক চালক। রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে এথেলবাড়ি চেকপোস্ট এলাকায় একটি ট্রাক থেকে ১৫ হাজার ৪৬৯টি কাফসিরাপের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ। এই কাফসিরাপের বাজারমূল্য ৫০ লক্ষ টাকার বেশি।সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইনসান শেখ। মুর্শিদাবাদের বাসিন্দা। গতকাল ট্রাকটি কলকাতা থেকে অসমে যাচ্ছিল। ট্রাকে বোঝাই করা ছিল বিস্কুট ভর্তি কার্টন, সিপিভিসি বোর্ড সহ বিভিন্ন সামগ্রী। এগুলির সঙ্গে ১৩টি নীল রঙের বড় বড় ড্রাম দেখে সন্দেহ হয় পুলিশের। বীরপাড়ার সিআই শুভজিৎ ঝা’র উপস্থিতিতে ড্রামগুলি গ্যাস কাটার দিয়ে কাটতেই ভেতরে পাওয়া যায় থরে থরে সাজানো নিষিদ্ধ কাফসিরাপের বোতলগুলি। বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেফতার করা হয় ট্রাকচালককে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top