News Flash

  • Home
  • খেলা
  • ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসো-র বার্ষিক সাধারণ সভা ও রাজ্য আসর সেপ্টেম্বরে 
Image

ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসো-র বার্ষিক সাধারণ সভা ও রাজ্য আসর সেপ্টেম্বরে 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ১লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এর দিনক্ষণ আজ রবিবার সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে স্থির করা হয়েছে। সংস্থার বার্ষিক সাধারণ সভা ১লা সেপ্টেম্বর বেলা ১১টায় শহীদ ভগৎ সিং যুব আবাসের কনফারেন্স হল-এ অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। এন এস আর সি সি-র কনফারেন্স হল-এ রবিবার দুপুরে সংস্থার সহ-সভাপতি শংকর  লাল ভট্টাচার্যের পৌরহিত্যে অনুষ্ঠিত এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ স্থির করা ছাড়াও ওই সেপ্টেম্বরেই ৫৪ তম ত্রিপুরা স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হবে বলে স্থির হয়েছে। পাশাপাশি আগামী ১১ আগস্ট সংস্থার এক্সিকিউটিভ কাউন্সিলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ আগস্টের বৈঠকে সম্পাদকীয় প্রতিবেদন এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ চূড়ান্ত করণ করা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, ১লা সেপ্টেম্বর সংস্থার বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৮ তথা চার বছরের জন্য রাজ্য সংস্থার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হবে। প্রয়োজন সাপেক্ষে তা গণতান্ত্রিক উপায়ে তথা গোপন ব্যালটে ভোটের মাধ্যমেও হতে পারে বলে রবিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা অ্যাথলেটিক্স এসোসিয়েশনের সম্পাদক  এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top