News Flash

  • Home
  • Uncategorized
  • তারতম্য সময়ের, এখনই মিনি আইপিএল নয় আমেরিকায়
Image

তারতম্য সময়ের, এখনই মিনি আইপিএল নয় আমেরিকায়

লডারহিল (ফ্লোরিডা): আমেরিকায় এখনই মিনি আইপিএল নয়| এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর| Anuragআমেরিকায় ক্রিকেটের বাজার ধরার চেষ্টা শুরু হলেও মূলত সময়ের তারতম্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি |
তিনি বলেছেন, সময়ের পার্থক্যটা বুঝতে হবে আমাদের| ভারতে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা বা সাড়ে এগারোটা পর‌্যন্ত আইপিএল হয়| তাই সেই সময়ে ভারতে ম্যাচ সম্প্রচার করতে হলে আমেরিকার ইস্ট কোস্টে দিনের বেলা খেলার ব্যবস্থা করতে হবে | সম্প্রচার একটা বড় বিষয়| ভারতের বাইরে খেলা দিয়ে দেশের দর্শকদের বঞ্চিত করা যাবে না|
বোর্ড সভাপতি আরও বলেছেন, তাঁরা ভারতের বাইরে আইপিএল আয়োজন করার কথা ভাবছেন না| ভারতেই আইপিএল আয়োজন করা হবে| তবে অন্য অনেক উপায় আছে| সে বিষয়ে পরে জানানো হবে| এ বছরের জুন মাসে বোর্ড ঘোষণা করেছিল, সেপ্টেম্বরে বিদেশে মিনি আইপিএল আয়োজন করা হবে| মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও সংযুক্ত আরব আমিশাহীতে এই প্রতিযোগিতা আয়োজন করা হতে পারে বলে জানা গিয়েছিল| যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানিয়েছেন বোর্ড সভাপতি|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top