News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় টিভি চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হওয়ার সম্ভাবনা পাকিস্তানে
Image

ভারতীয় টিভি চ্যানেলগুলির সম্প্রচার বন্ধ হওয়ার সম্ভাবনা পাকিস্তানে

ইসলামাবাদ, ১ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানে বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় টিভি চ্যানেলগুলির সম্প্রচার| পাকিস্তানের pakistanflagইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি- পিইএমআরএ বিদেশি চ্যানেলগুলির সম্প্রচারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে | আর তাতেই বন্ধ হতে পারে সেদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার|
পিইএমআরএ-র চেয়ারম্যান আবসার আলম জানিয়েছেন দেশের কেবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেলগুলিকে বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছে যাতে তারা বিদেশি চ্যানেলগুলির সম্প্রচারের সময়সীমা দেশের আইন অনুযায়ী নতুন করে তৈরি করে| তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে|
পাকিস্তানের আইন অনুযায়ী দিনে মাত্র ২ ঘণ্ট ৪০ মিনিট বিদেশি টিভি চ্যানেলগুলির দেখানোর অনুমতি রয়েছে| কিন্তু দেশের অধিকাংশ টিভি চ্যানেল এর থেকে অনেক বেশি সময় ভারত-সহ অন্যান্য বিদেশি চ্যানেলগুলির অনুষ্ঠান সম্প্রচার করে বলে অভ্যিোগ|
আবসার জানিয়েছেন পাকিস্তানে ভারতীয় চ্যানেলগুলির সম্প্রচারের কোনও অনুমতি নেই| কারণ তাদের কারও ল্যান্ডিং রাইটস নেই| পাকিস্তানে প্রায় তিরিশ লক্ষ বাড়িতে ভারতের ডিটিএইচ পরিষেবা এই মুহূর্তে চালু রয়েছে| আমরা চাই এরপর ওইসব পরিষেবা দেওয়া বন্ধ হোক| শুধু তাই নয়, ওই পরিষেবা যারা গ্রাহকদের দেয় তারা কীভাবে ভারতীয় ডিলারদের পেমেন্ট করে তা খতিয়ে দেখা হবে|

Releated Posts

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top