News Flash

  • Home
  • Uncategorized
  • শুক্রবার থেকেই সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা
Image

শুক্রবার থেকেই সিঙ্গুরে জমি জরিপের কাজ শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা

কলকাতা, ১ সেপ্টেম্বর (হি.স.) : আদালতের নির্দেশ মেনে শুক্রবার থেকেই সিঙ্গুরে জমি ফেরানোর কাজ শুরু করতে চলেছে mamataরাজ্য সরকার| যদিও কীভাবে কৃষকদের জমি ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার থেকেই জমি জরিপের কাজ শুরু হবে| আগামী দুসপ্তাহের মধ্যেই এই কাজ শেষ করা হবে|
সিঙ্গুরে সব কৃষক তাঁদের জমি ফিরে পাবেন| আদালতের নির্দেশ অনুযায়ী যাঁরা জমির বদলে ক্ষতিপূরণ নিয়েছিলেন, তাঁরাও তাঁদের জমি ফেরত পাবেন| ক্ষতিপূরণের অর্থ ফেরত দিতে হবে না| যাঁরা ক্ষতিপূরণ নেননি তাঁরা জমি ও ক্ষতিপূরণ দুটোই পাবেন| ট্রেজারি থেকে তাঁদের টাকা দেওয়া হবে| যাঁর যেখানে জমি ছিল, সেখানেই জমি ফেরত পাবেন আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই জমি ফেরত দেওয়া হবে| এদিন এবিষয়ে সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে|
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, চাষের অযোগ্য যে সকল জমি রয়েছে, সেগুলিকে চাষের যোগ্য করে দেওয়ার দায়িত্ব সরকারের| চার সপ্তাহের মধ্যে জমি ফেরতের প্রক্রিয়া শেষ করা হবে| কলকাতা থেকে শুরু করে সারা রাজ্যে সিঙ্গুর উত্সব পালন করার আর্জিও জানান মুখ্যমন্ত্রী|
উল্লেখ্য, বুধবার সিঙ্গুরবাসীর নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে| আর এদিন তারা নবান্নের এই বৈঠকের দিকে তাকিয়ে| সর্বোচ্চ আদালত সিঙ্গুরে জমি অধিগ্রহণকে অবৈধ ঘোষণার পরে গতকালই বিজয় উত্সব পালনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার রাজ্যের সমস্ত ব্লকে পালন করা হবে সিঙ্গুর উত্সব| পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা নন্দীগ্রামের মতো সিঙ্গুরেও তৈরি হবে শহিদ মিনার|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top