News Flash

  • Home
  • দেশ
  • নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের
Image

নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের

কলকাতা, ২৬ জুলাই (হি.স.) :  এবার নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন করলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক। মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর। এবার এই একই দাবি নিশিকান্ত দুবে লোকসভায় তোলায় তাঁর দাবিই মান্যতা পেল বলে মনে করছেন গৌরীশঙ্কর।

উল্লেখ্য, মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার, বাংলা-বিহারের এই ৫ জেলা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। গৌরীশঙ্কর বলেন, এই দাবি অনেক আগেই তুলেছিলাম। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম, মুর্শিদাবাদ-মালদায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে, তাতে আগামীদিন দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। যে শক্তি ভারতকে আবারও ভাঙতে চায়, বাংলাদেশ থেকে তারা মুর্শিদাবাদ মালদা হয়ে ভারতে প্রবেশ করছে। সারা দেশে ছড়িয়ে পড়ছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top