News Flash

  • Home
  • দিনের খবর
  • চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই : মলয় ঘটক
Image

চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই : মলয় ঘটক

কলকাতা, ২৬ জুলাই (হি.স.) : চা বাগান সংক্রান্ত আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। শুক্রবার বিধানসভায় এমনটাই জানালেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি জানিয়েছেন, চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। একইসঙ্গে মন্ত্রী বলেছেন, এই মুহূর্তে আইনি জটিলতার কারণে রাজ্যের ১০টি চা বাগান বন্ধ রয়েছে।উল্লেখ্য, চা বাগান মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও কঠোর আইন না থাকার সুযোগ নিয়ে তারা যখন তখন বাগান বন্ধ করে পালিয়ে যাচ্ছেন। সরকারের তরফে তাদের নোটিশ দিয়েও সন্ধান মিলছে না এবং আইনি বাধ্যবাধকতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটক শুক্রবার বিধানসভায় জানিয়েছেন।  বিজেপি সদস্য বিশাল লামার এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রম মন্ত্রী জানান, চা বাগান সংক্রান্ত কোনও আইন প্রণয়নের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। চা বাগানের সমস্ত আইন কেন্দ্রীয় আইন। চা পর্ষদের বিধিতেও চা বাগানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিধান নেই। আগে সাময়িক নিষ্পত্তি সংক্রান্ত একটি বিধান থাকলেও তা এখন তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top