News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষুব্ধ মায়াবতী, বঞ্চনার অভিযোগ আনলেন বিএসপি প্রধান
Image

কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষুব্ধ মায়াবতী, বঞ্চনার অভিযোগ আনলেন বিএসপি প্রধান

লখনউ, ২৬ জুলাই (হি.স.): কেন্দ্রীয় বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রধান মায়াবতী। কেন্দ্রের বিরুদ্ধে তিনি আনলেন বঞ্চনার অভিযোগ। মায়াবতী শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “কেন্দ্রের এই ধরনের বিমাতৃসুলভ আচরণ নতুন কিছু নয়। ইউপিতেও এই আচরণের মুখোমুখি হয়েছে বিএসপি। অ-বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রীয় বাজেটে অসন্তুষ্ট হয়ে নীতি আয়োগ সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে বিপুল জনসংখ্যার উত্তর প্রদেশের মতো একটি দরিদ্র ও পিছিয়ে পড়া রাজ্যের প্রতি বাজেটে যথাযথ মনোযোগ না দেওয়া কতটা ন্যায়সঙ্গত? দেশ এবং জনস্বার্থকে প্রাধান্য দেওয়া কেন্দ্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” মায়াবতী নিজের এক্স হ্যান্ডেলে আরও লিখেছেন, সংসদে পেশ হওয়া এনডিএ সরকারের বাজেটেও দেশ ও সাধারণ জনগণের স্বার্থের চেয়ে রাজনৈতিক স্বার্থের কারণে, বিভিন্ন রাজ্যের মধ্যে বৈষম্য, পক্ষপাতিত্ব ও ভারসাম্যহীনতার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ হওয়া স্বাভাবিক। মায়াবতী কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে লিখেছেন, দেশ ও জনস্বার্থকে সর্বাগ্রে রাখা কেন্দ্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top