News Flash

  • Home
  • প্রধান খবর
  • কার্গিল বিজয় দিবস : বীর সৈনিকদের সেবা ও আত্মত্যাগকে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর
Image

কার্গিল বিজয় দিবস : বীর সৈনিকদের সেবা ও আত্মত্যাগকে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শহীদদের সেবা ও আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “কার্গিল বিজয় দিবসের ২৫-তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা ও সাহসের কথা স্মরণ করছি।”প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও লেখেন, “বীর সৈনিকদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব ও দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের সেবা ও আত্মত্যাগ প্রতিটি ভারতীয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে এদিন দ্রাসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top