নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): কার্গিল বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শহীদদের সেবা ও আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “কার্গিল বিজয় দিবসের ২৫-তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা ও সাহসের কথা স্মরণ করছি।”প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও লেখেন, “বীর সৈনিকদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব ও দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখার বিষয়টি নিশ্চিত করেছে। তাঁদের সেবা ও আত্মত্যাগ প্রতিটি ভারতীয় এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে এদিন দ্রাসে বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।”

কার্গিল বিজয় দিবস : বীর সৈনিকদের সেবা ও আত্মত্যাগকে কুর্নিশ প্রতিরক্ষা মন্ত্রীর
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















