হাওড়া, ২৫ জুলাই (হি.স.) : হাওড়ার উলুবেড়িয়ায় দিনেদুপুরে চুরি! এক ব্যক্তির সাইকেল থেকে ৪ লক্ষ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতী। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনাটি। আগামী শনিবার বোনের হাঁটুর চিকিৎসা রয়েছে। সেই কারণেই বুধবার ব্যাঙ্ক থেকে চার লক্ষ টাকা তুলে বাড়ি ফিরছিলেন বিমল কুইল্যা। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী। সাইকেলে টাকা ভর্তি বাজারের ব্যাগটি ঝুলিয়ে বাড়ি ফিরছিলেন বিমলবাবু। পথে উলুবেড়িয়া আদালতের পাশে থাকা উপ সংশোধনাগারের সামনে একটি ফলের দোকানে ঢোকেন তিনি। রাস্তার ধারেই টাকা ভর্তি ব্যাগটি সাইকেলে রেখে দিয়ে ফল কিনতে ঢুকেছিলেন বিমলবাবু। তখনই মুহূর্তের মধ্যে তাঁর ব্যাগ থেকে ৪ লক্ষ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী। ফল কেনার পর ফিরে এসে বিমলবাবু দেখেন তাঁর ব্যাগ ফাঁকা। থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। উলুবেড়িয়া থানার পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে।

উলুবেড়িয়ায় দিনেদুপুরে চুরি, ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতী
Tags:
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















