News Flash

  • Home
  • দিনের খবর
  • দুই নাবালিকাকে ধর্ষনে মূল অভিযুক্ত গ্রেফতার
Image

দুই নাবালিকাকে ধর্ষনে মূল অভিযুক্ত গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনা,  ২৫ জুলাই (হি.স.) : টিউশন পড়ে ফেরার পথে দুই নাবালিকাকে জোর করে ধর্ষনের অভিযোগে এবার পুলিশের জালে মূল অভিযুক্ত। বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে মনিরুল লস্কর নামে ওই যুবককে। গলায় ছুরি ঠেকিয়ে দুই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আগেই এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও পলাতক ছিল মনিরুল। ধৃতকে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ। 

গত রবিবার রাতে দশম ও অষ্টম শ্রেণীর ছাত্রী ওই দুই নাবালিকা টিউশন থেকে ফেরার পথে নিজেদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখনই তিন যুবক সেখানে গিয়ে ওই ছাত্রীদের বন্ধুদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং নিজেরা অন্ধকার এলাকায় জোর করে ওই দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার খবর পেয়ে রবিবার রাতে তড়িঘড়ি ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নাবালিকাকে উদ্ধার করে। এবং অভিযুক্তদের মধ্যে দুজনকে হাতে নাতে ধরে ফেলে। যদিও বাইক সাথে থাকায় পালিয়েছিল মনিরুল। ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। অবশেষে বুধবার তালদি এলাকা থেকেই গ্রেফতার করা হয় তাকে।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top