News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে আত্মহত্যা স্বামীর
Image

স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে আত্মহত্যা স্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে আত্মহত্যা করল স্বামী। মৃত যুবকের নাম প্রসেনজিৎ সরকার (৩০)। বাড়ি নন্দননগর এলাকায়।

ঘটনার বিবরণে মৃতের বোন জানিয়েছেন, গত ৩ বছর আগে সামাজিকভাবে বিয়ে হয়েছিল প্রসেনজিৎ সরকার এবং পুনম বণিকের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকতো। বর্তমানে তাদের এক দেড় বছরের সন্তান রয়েছে। কিন্তু প্রায়শই পুনম প্রসনজিতের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যেত। এমনকি অন্য এক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কও ছিল তার। এমনই অভিযোগ প্রসেনজিৎ এর বোনের।

তিনি আরো জানান, গত দু মাস ধরে ঝগড়া করে পুনম বাপের বাড়িতে ছিল। এক সপ্তাহ আগে পরিবারের সদস্যরা মিলে তাদের দুজনকে পুনরায় মিলিয়ে দিয়েছে। কিন্তু অবৈধ সম্পর্ক নিয়ে ঝগড়া শেষ হয়নি তাদের মধ্যে। ২১ জুলাই রাতে ফের তাদের মধ্যে ঝগড়া হলে প্রসেনজিৎ সরকার বিষ পান করে। প্রসেনজিতের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে আসে। এদিকে পুনম তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যায়। শেষ পর্যন্ত বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রসেনজিৎ সরকারের মৃত্যু হয়। পুনম বণিক একবারের জন্যও তার স্বামীকে দেখতে হাসপাতালে আসেনি বলে অভিযোগ  একবারের জন্যও তার স্বামীকে দেখতে হাসপাতালে আসেনি বলে অভিযোগ প্রসেনজিতের পরিবারের সদস্যদের। তার মৃত্যুর জন্য তার স্ত্রীকেই দায়ী করেছেন পরিবার-পরিজনেরা।

Releated Posts

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026

দশমীঘাটে শ্রীশ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, উপস্থিত জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট : সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার আগরতলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top