News Flash

  • Home
  • দিনের খবর
  • নূন্যতম সহায়ক মূল্য: কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
Image

নূন্যতম সহায়ক মূল্য: কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : বাজেটে দেশের কৃষকদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হওয়ার পর থেকেই ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে প্রতিবাদে মুখরিত হয়েছে বিরোধী জোট। ফসলের নূন্যতম সহায়ক মূল্য আদায়ের দাবিতে আন্দোলত কৃষক সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, কংগ্রেসের ইস্তেহারে এমএসপি বা ফসলের নূন্যতম সহায়ক মূল্যকে আইনসম্মত করার কথা উল্লেখ করা হয়েছিল। কীভাবে এটিকে আইনি পথে বাস্তবায়িত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। এই বিষয়ে ইন্ডি জোটের শরিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান রাহুল।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top