নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : বাজেটে দেশের কৃষকদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হওয়ার পর থেকেই ‘কুর্সি বাঁচাও বাজেট’ বলে প্রতিবাদে মুখরিত হয়েছে বিরোধী জোট। ফসলের নূন্যতম সহায়ক মূল্য আদায়ের দাবিতে আন্দোলত কৃষক সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা জানিয়েছেন, কংগ্রেসের ইস্তেহারে এমএসপি বা ফসলের নূন্যতম সহায়ক মূল্যকে আইনসম্মত করার কথা উল্লেখ করা হয়েছিল। কীভাবে এটিকে আইনি পথে বাস্তবায়িত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। এই বিষয়ে ইন্ডি জোটের শরিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান রাহুল।

নূন্যতম সহায়ক মূল্য: কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
Tags:
Releated Posts
ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলা: নিহত বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার, শোক প্রকাশ জগনের
অমরাবতী, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকদের বহনকারী একটি তেলবাহী জাহাজে মার্কিন হামলায় বিশাখাপত্তনমের মেরিন ইঞ্জিনিয়ার…
একাংশ তৃণমূল সাংসদের স্বাক্ষর ঘিরে জল্পনা, লোকসভায় নতুন ব্লক গঠনের গুঞ্জন
কলকাতা, ১২ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ১৯ জন লোকসভা সাংসদের স্বাক্ষরযুক্ত তিনটি পৃষ্ঠা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে…
দিল্লিতে গাড়ি চোর চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, গ্রেপ্তার ৬, উদ্ধার ১৫টি চোরাই দুই-চাকাযান
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মোটরযান চুরি ও অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযানে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। পশ্চিম…
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…


















