News Flash

  • Home
  • বিদেশ
  • কমলা হ্যারিসের সমর্থনে পোস্টার পড়লো ‘মাতৃভূমি’ তামিলনাড়ুতে
Image

কমলা হ্যারিসের সমর্থনে পোস্টার পড়লো ‘মাতৃভূমি’ তামিলনাড়ুতে

তুলাসেন্দ্রপুরম, ২৪ জুলাই (হি. স.): আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। জো বাইডেন সরে দাঁড়াতেই প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের পদপ্রার্থী হিসেবে নাম উঠে আসছে কমলা হ্যারিসের। তাতেই তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম গ্রামে পুজো দিয়ে কমলা হ্যারিসের জয়ের প্রার্থনায় মগ্ন হয়ে উঠলেন গ্রামবাসীরা।

জানা গেছে, এই গ্রামে শুরু হয়ে গিয়েছে আনন্দ উৎসব। গোটা গ্রামে ছেয়ে গিয়েছে পোস্টার। বুধবার দেখা যায়, কমলার হাসি মুখের পোস্টারে জ্বলজ্বল করছে গোটা গ্রাম। তাঁদের ঘরের মেয়ে জয়ী হোক, এই আশায় বুক বাঁধছে তামিলনাড়ুর তুলাসেন্দ্রপুরম গ্রামের মানুষ। যদি এই নির্বাচনে জয়ী হন কমলা তবে প্রথম ‘কৃষ্ণাঙ্গ’ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলবে। ইতিহাসের খাতায় নাম লেখাবেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। প্রসঙ্গত, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালন আমেরিকায় চলে যান। শ্যামলা তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। পরে আমেরিকায় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ডোনাল্ড হ্যারিস জামাইকার বাসিন্দা ছিলেন। কমলার জন্ম হয়। ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা কমলার।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top