News Flash

Image

নেপালে একাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

কাঠমাণ্ডু, ২৪ জুলাই (হি. স.): টেক অফের সময় বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা তা এখনও জানা না গেলেও টেক অফের সময়ই কিছু গন্ডগোল হয় বলে সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে, বিমানে একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। নেপালের  রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  পোখরার উদ্দেশে রওনা দিয়েছিল সৌর এয়ারলাইন্সের বিমানটি। তাতে যাত্রী ও কর্মী মিলিয়ে প্রায় ১৯ জন ছিল বলে খবর। এদিন সকাল ১১টা নাগাদ টেক অফের সময়ই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

Releated Posts

ভারত-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও চ্যালেঞ্জিং পর্যায়ে প্রবেশ করছে: রিপোর্ট

রোম, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের দিকে এগিয়ে যাওয়ার মধ্যেই ভারত…

ByByNews Desk Sep 20, 2026

‘শাহের প্ররোচনায় ভোটার ছাঁটাই’: এসআইআর নিয়ে কংগ্রেসের অভিযোগ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর মাধ্যমে বড় সংখ্যায় ভোটারের নাম বাদ…

ByByNews Desk Sep 20, 2026

‘কংগ্রেস এখন কমেডিয়ান ও জোকারদের দলে পরিণত হয়েছে’: কিরেন রিজিজুর কটাক্ষ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের ইন্দোরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির…

ByByNews Desk Sep 20, 2026

৭-৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে রাখতে মোট দেশীয় সঞ্চয়ের হার ৩৮-৪০ শতাংশে উন্নীত করা প্রয়োজন: এন কে সিং

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে প্রয়োজনীয় ৭-৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ভারতের মোট দেশীয় সঞ্চয়ের…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top