News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ক‌রিমগ‌ঞ্জের নিলামবাজারে হোন্ডাই-অটো সংঘ‌র্ষ, শিশু-মহিলা সহ মৃত্যু ছয়জনের
Image

ক‌রিমগ‌ঞ্জের নিলামবাজারে হোন্ডাই-অটো সংঘ‌র্ষ, শিশু-মহিলা সহ মৃত্যু ছয়জনের

পাথারকান্দি (অসম), ২৩ জুলাই (হি.স.) : ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানাধীন বেড়াজা‌ল এলাকায় চার চাকার হোন্ডাই এবং একটি যাত্রীবাহী অটো রিকশার সংঘ‌র্ষে এক শিশু, তিন মহিলা সহ পাথারকা‌ন্দির ছয় বাসিন্দার মর্মা‌ন্তিক মৃত‌্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পাথারকান্দিতে শোকে বন্যা বইছে।

ঘটনা আজ মঙ্গলবার দুপুরের দিকে ক‌রিমগ‌ঞ্জ জেলার অন্তর্গত নিলামবাজার থানা এলাকার বেড়াজা‌লে ৮ নম্বর জাতীয় সংঘটিত হয়েছে। নিহতদের ম‌ধ্যে অটো চালক সহ পাঁচ জ‌নের বা‌ড়ি পাথারকা‌ন্দি‌র চাঁদখিরা এবং একজনের আসিমগঞ্জে।

আজ দুপু‌রে চাঁদখিরার বা‌সিন্দা জনৈক গুলজার হো‌সেন স্থানীয় অটো চালক রুহুল আলমের অটোয় ক‌রে মা, শাশু‌ড়ি, স্ত্রী বেদনা বেগম এবং তিন বছ‌রের শিশুপুত্রকে নি‌য়ে ডাক্তার দেখাতে ক‌রিমগ‌ঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। শাশুড়ি তাঁর আসিমগ‌ঞ্জের কেউটি গ্রামের বাড়ি থেকে এসে গত কয়‌েকদিন ধ‌রে চাঁদখিরায় মে‌য়ের বা‌ড়ি‌তে ছি‌লেন।

যাত্রীবাহী অটো রিকশাটি নিলামবাজারের বেড়াজাল এলাকায় পৌছে। তখন বিপ‌রীত দিক থে‌কে আগত দুরন্ত এক‌টি হোন্ডাই কার তাঁদের অটো রিকশায় অতর্কিতে ধাক্কা দি‌লে ভয়ংকর এই দুর্ঘটনা‌টি ঘ‌টে। প্রচণ্ড ধাক্কায় অটো রিকশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে পাল্টি খেয়ে সড়কের পাশে খালে গিয়ে পড়ে। খালে পড়ে হোন্ডাইও।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজ‌নের অকালমৃত্যু ঘটে। অন‌্য দুই আহ‌তকে ক‌রিমগঞ্জ সি‌ভিল হাস‌পাতালে নি‌য়ে যাওয়া হ‌য়। কিন্তু শেষে তাঁরাও মৃত্যুবরণ করেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা জাতীয় সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ প্রদর্শন কর‌তে শুরু ক‌রেন। প‌রিস্থি‌তি সামলা‌তে করিমগঞ্জের জেলাশাসক মৃদুলকুমার যাদব ঘটনাস্থ‌লে গিয়ে উত্তেজিত জনগণকে বু‌ঝি‌য়ে মৃ‌তের প‌রিবার‌বর্গকে সরকা‌রি সহায়তা প্রদা‌নের আশ্বাস দেন। জেলাশাসকের আশ্বাস পেয়ে প্রায় তিন ঘণ্টা পর সড়ক অব‌রোধ মুক্ত হয়।

নিলামবাজার থানার পু‌লিশ দুর্ঘটনাগ্রস্ত দু‌টি গাড়িকে নি‌জে‌দের জিম্মায় নিয়েছে। এদিকে ছয়টি মৃতদেহের ময়না তদ‌ন্ত করতে ক‌রিমগঞ্জ‌ সি‌ভিল হাস‌পাতালের ম‌র্গে রাখা হয়েছে। হৃদয়বিদারক ঘটনায় ছাত্র সংগঠন আমসা-র কর্মকর্তারা গ‌ভীর শোক প্রকাশ ক‌রে নিহতদের আত্মার সদগ‌তি কামনার পাশাপাশি সহ মৃতদের প‌রিবারকে সরকা‌রি সহায়তা প্রদা‌নের ব্যবস্থা করতে স্থানীয় সার্কল অফিসার এবং করিমগঞ্জের জেলাশাসকের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top