News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ধুবড়িতে রো-প্যাক্স জাহাজের সঙ্গে সংঘর্ষ সাতটি পণ্য ও যাত্রীবাহী ফেরি-নৌকার, আহত দুই
Image

ধুবড়িতে রো-প্যাক্স জাহাজের সঙ্গে সংঘর্ষ সাতটি পণ্য ও যাত্রীবাহী ফেরি-নৌকার, আহত দুই

ধুবড়ি (অসম), ২২ জুলাই (হি.স.) : নিম্ন অসমের ধুবড়িতে ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী যোগমায়াঘাটে এমভি বব খাথিং নামের একটি রো-প্যাক্স জাহাজের সঙ্গে সাতটি পণ্যবাহী ফেরি-জাহাজের সংঘর্ষ ঘটেছে। এতে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন, পাশাপাশি একটি ফেরি ডুবে গেছে।

ঘটনা আজ সোমবার সকাল প্রায় সাড়ে নয়টা নাগাদ ভারতীয় ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি পরিচালিত একটি জাহাজ ফকিরগঞ্জ থেকে ধুবড়ির যোগমায়া ঘাটের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। এমভি বব খাথিংয়ের নাবিক মহিবুল শেখ বলেন, যান্ত্রিক গোলযোগের ফলে জাহাজের হাইড্রলিক ব্রেক অপ্রত্যাশিতভাবে লক হয়ে যায়।

শেখ বলেন, ব্রেক লক হয়ে যাওয়ার পর দ্রুত তিনি গিয়ারবক্স নিষ্ক্রিয় করে দেন। কিন্তু নদীর তীব্র স্রোত জাহাজেকে পেছনের দিকে ঠেলে দিচ্ছিল। যার ফলে তাঁর জাহাজ ছয় থেকে সাতটি পণ্যবাহী নৌকা এবং একটি যাত্রীবাহী ফেরিতে আঘাত করে। সংঘর্ষে কার্গো বোটের নীচের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফেরি ও জাহাজের সংঘর্ষে আহত দুই ব্যক্তিকে দ্রুত চিকিৎসার জন্য ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং নৌ-পরিবহণে নিরাপত্তাজনিত বিষয়ে তদন্ত শুরু করছে।

Releated Posts

ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের প্রতীক মণিপুর: মুখ্যমন্ত্রী খেমচন্দ সিং

ইম্ফল, ২৩ জুন (আইএএনএস): মণিপুর ৩৬টি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ এবং ভারতীয় ক্রীড়াক্ষেত্রে রাজ্যটির অবদান অতুলনীয়…

ByByNews Desk Jun 23, 2026

অসম কংগ্রেসের নেতৃত্বে গৌরব গগৈ-ই উপযুক্ত, মন্তব্য বিরোধী দলনেতা ওয়াজেদ আলি চৌধুরীর

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি হিসেবে গৌরব গগৈ-ই উপযুক্ত নেতা বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jun 23, 2026

জুবেন গর্গ মৃত্যু মামলায় শ্যামকানু মহন্তর জামিন আবেদন নিয়ে অসম সরকারকে জবাব দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ-এর মৃত্যুকে ঘিরে বহুল আলোচিত মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তর জামিন আবেদনের…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মত্যাগ আজও প্রজন্মকে অনুপ্রাণিত করে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৩ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top