News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মনোনয়ন পত্র জমা করতে গিয়ে আক্রান্ত কংগ্রেস নেতারা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও
Image

মনোনয়ন পত্র জমা করতে গিয়ে আক্রান্ত কংগ্রেস নেতারা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ জুলাই: গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় বিক্ষোভ প্রদর্শন করা হয় দলের পক্ষ থেকে।  গত বৃহস্পতিবার উদয়পুর টেপানিয়া সমষ্টি উন্নয়ন দপ্তরে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এি- স্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জাতীয় কংগ্রেস দলের নেতা কর্মী সহ দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ শাসক দল বিজেপির কিছু সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হবার ঘটনায় সারা রাজ‌্যে কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এই ঘটনায় দোষীদের গ্ৰেপ্তার ও শাস্তির দাবিতে রবিবার উদয়পুর জামতলা কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি সেন্ট্রাল রোড, পুরানো মটরস্ট্যান্ড, মহাদেব দীঘির পাড়, নিউটাউন রোড হয়ে থানায় এসে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। দাবি উঠে ঘটনায় যারা জড়িত তাদের গ্ৰেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।

গোমতী জেলা কংগ্রেস দলের পক্ষ থেকে জেলার সভাপতি টিটন পাল বলেন গত বূহস্পতিবার জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে নমিনেশন জমা দিতে গিয়ে শাসকদলের সমাজ দ্রোহীদের দ্বারা কংগ্রেস দলের বিধায়ক সুদীপ বায় বর্মণ সহ বেশ কয়েক জন দলীয় কর্মীরা আক্রান্ত হয়েছেন তেমনি পুলিশের কয়েকজন আক্রান্ত হবার খবর রয়েছে। ইতিমধ্যে পুলিশ নিজ থেকে মামলা নিয়ে শাসকদলের দুইজনকে গ্ৰেপ্তার করেছে।

টিটন পাল বলেছেন যাদের গ্ৰেপ্তার করা হয়েছে তারা সেই দিনের ঘটনায় জড়িত ছিল না বলে দাবি করেন জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার সভাপতি টিটন পাল। দলের পক্ষ থেকে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের কে গ্ৰেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। নতুবা আগামী দিনে দল  আরো কঠোর আন্দোলন সংগঠিত করবে বলে জানান।বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে কোনধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশী ব্যবস্থা ছিল আটুসাটু।

Releated Posts

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

গাড়ির ধাক্কায় গুরুতর আহত মহিলা, চোখের চিকিৎসার জন্য পরিবারের সাহায্যের আবেদন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: গত ৩১ আগস্ট আগরতলা শহরের আখাউড়া রোড এলাকায় পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় আহত আয়েশা খাতুন।…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top