News Flash

  • Home
  • দেশ
  • প্রতারণা চক্রের রমরমা, চার মহিলা-সহ পাঁচজনকে আটক
Image

প্রতারণা চক্রের রমরমা, চার মহিলা-সহ পাঁচজনকে আটক

কলকাতা, ২০ জুলাই, (হি স): নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল। প্রতারণা চক্রের রমরমা। অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের পুলিশ শুক্রবার রাতে রাজারহাটের বসিনা মানিকতলার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। চার মহিলা-সহ পাঁচজনকে আটক করেছেন তদন্তকারীরা।

মাসতিনেক আগে রাজারহাটের মানিকতলায় একটি বিলাসবহুল বাড়ি ভাড়া নেওয়া হয়। ওই বাড়িতেই রমরমিয়ে চলত প্রতারণা চক্র।বাড়িটি ভাড়া নিয়েছিল প্রতারকরা। অভিযোগ, ওই বাড়ির নিচের তলার একটি আলাদা ঘর থেকে ভিডিও কল করা হত। ওই ঘরে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থা। দ্বিতীয় তলায় থাকার ব্যবস্থা ছিল। জানা গিয়েছে, প্রায়ই এই বাড়িতে কমবয়সি তরুণীদের আসা যাওয়া লেগেই থাকত। বিভিন্ন পার্সেলও আসত বাড়িতে।

শুক্রবার রাতে বিধাননগর কমিশনারেটের পুলিশ ওই বাড়িটিতে হানা দেয়। বাড়িটিতে আচমকা তল্লাশি চালিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস। প্রায় ৩০টির মতো সিম বক্স, বিপুল পরিমাণ সিম কার্ড, এটিএম কার্ড, পাস বুক বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এছাড়া একাধিক মোবাইল ফোন পাওয়া গিয়েছে। প্রচুর পরিমাণ ক্যামেরাও উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, ভিডিও কলের মাধ্যমে নগ্ন ছবি দেখিয়ে টাকা আদায়ের প্রতারণা চক্র এই বাড়ি থেকে চালানো হত বলেই প্রাথমিক তদন্তে মোটের উপর প্রায় নিশ্চিত তদন্তকারীরা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চার মহিলা-সহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণা চক্র সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top