News Flash

  • Home
  • দেশ
  • নাবালিকাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি, গ্রেফতার দুই
Image

নাবালিকাকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি, গ্রেফতার দুই

বাসন্তী, ১৯ জুলাই (হি. স.):  বাসন্তীর এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে ফুঁসলিয়ে নিয়ে কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। ধৃতদের বাড়িও বাসন্তী থানা এলাকায়। গত এপ্রিল মাসের ১০ তারিখ থেকে নিখোঁজ হয়ে যায় বছর সতেরোর ওই নাবালিকা। নাবালিকার মা এ বিষয়ে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত যুবক সাবির হোসেন সর্দারের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ গত বুধবার সোনাগাছি থেকে উদ্ধার করে ওই নাবালিকাকে। এরপর মূল অভিযুক্ত সাবির ও তার এক সহযোগী অলি আহমেদ ওস্তাগারকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে বাসন্তী থেকে।  

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই ওই নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলেছিল সাবির। তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে নিয়ে সন্তোষপুরে চলে যায় অভিযুক্ত। সেখান থেকেই কলকাতার নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয় তাকে। অলি এই কান্ডে সাবিরকে সহযোগিতা করে বলে তদন্তে জানতে পারে পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আলিপুর আদালতে তোলা হয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় বাসন্তী থানার পুলিশ।

Releated Posts

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top