গোণ্ডা, ১৯ জুলাই (হি.স.): রেলের কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সমাপ্ত হল উত্তর প্রদেশের গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ। রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিকও হচ্ছে পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে উত্তর প্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত হয়ে যায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের অনেকগুলি বগি। রেল সূত্রে খবর, গোণ্ডা জংশন স্টেশনের কাছে মতিগঞ্জ ও ঝিলাহি স্টেশনের মাঝে এই দুর্ঘটনার জেরে অন্তত তিনজনের মৃত্যু হয়। জখম ৩২ জন। সারারাত চলে রেললাইন মেরামতের কাজ, শুক্রবার সকালেও রেললাইন সারাইয়ের কাজ চলে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় রেলের পক্ষ থেকে। অবশেষে গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হয়েছে।

গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা
Releated Posts
জিআই স্বীকৃতি পেল সেওনির বিশালাকার সীতাফল, মধ্যপ্রদেশের কৃষকদের জন্য বড় সাফল্য
ভোপাল, ২৯ জুন (আইএএনএস বাংলা): মধ্যপ্রদেশের উদ্যানপালন খাতে বড় সাফল্য এনে দিল সেওনি জেলার বিখ্যাত ‘জাম্বো সীতাফল’। চেন্নাইয়ের…
অমরনাথ গুহামন্দিরে ‘প্রথম পূজা’, আনুষ্ঠানিকভাবে শুরু হল অমরনাথ যাত্রা ২০২৬-এর সূচনা পর্ব
শ্রীনগর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র অমরনাথ গুহামন্দিরে সোমবার ঐতিহ্যবাহী ‘প্রথম পূজা’ অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই বার্ষিক শ্রী…
স্নানযাত্রায় পুরীতে লাখো ভক্তের ঢল, জগন্নাথ-বলভদ্র-সুভদ্রার মহাস্নান সম্পন্ন
ভুবনেশ্বর, ২৯ জুন (আইএএনএস): পবিত্র স্নানপূর্ণিমা উপলক্ষে সোমবার ওড়িশার পুরীতে জগন্নাথধামে ভক্তদের ঢল নামে। ভগবান জগন্নাথ, তাঁর দাদা…
দলের ভিতরের ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করতেই তৃণমূলের হার প্রয়োজন ছিল: কুণাল ঘোষ
কলকাতা, ২৯ জুন (আইএএনএস): সদ্যসমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি দলের অন্দরে লুকিয়ে থাকা ‘বিশ্বাসঘাতকদের’ চিহ্নিত করার…


















