News Flash

  • Home
  • দিনের খবর
  • গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা
Image

গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা

গোণ্ডা, ১৯ জুলাই (হি.স.): রেলের কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে সমাপ্ত হল উত্তর প্রদেশের গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ। রেললাইন মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিকও হচ্ছে পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে উত্তর প্রদেশের গোণ্ডায় লাইনচ্যুত হয়ে যায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের অনেকগুলি বগি। রেল সূত্রে খবর, গোণ্ডা জংশন স্টেশনের কাছে মতিগঞ্জ ও ঝিলাহি স্টেশনের মাঝে এই দুর্ঘটনার জেরে অন্তত তিনজনের মৃত্যু হয়। জখম ৩২ জন। সারারাত চলে রেললাইন মেরামতের কাজ, শুক্রবার সকালেও রেললাইন সারাইয়ের কাজ চলে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হয় রেলের পক্ষ থেকে। অবশেষে গোণ্ডায় পুনরুদ্ধারের কাজ সমাপ্ত হয়েছে।

Releated Posts

রাজস্থানে জরাজীর্ণ স্কুল নিয়ে সিজেপি-গ্রামবাসীর সংঘর্ষ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের একটি গ্রামের সরকারি স্কুলের বেহাল দশা নিয়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী ও…

ByByNews Desk Aug 22, 2026

ইথানল মিশ্রণের সিদ্ধান্তে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, চিনির সরবরাহে প্রভাব: অশোক গেহলট

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): পেট্রলের সঙ্গে বিপুল পরিমাণ ইথানল মেশানোর সিদ্ধান্ত নিয়ে নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন রাজস্থানের…

ByByNews Desk Aug 22, 2026

‘আমার হাত পরিষ্কার’: মেয়ে ভীণার মামলায় ইডির অভিযোগের জবাব পিনারাই বিজয়নের

ত্রিশূর, ২২ আগস্ট (আইএএনএস): মেয়ে ভীণা বিজয়নকে ঘিরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাওয়ালা লেনদেনের অভিযোগের তীব্র জবাব দিলেন কেরালার…

ByByNews Desk Aug 22, 2026

ঝাড়খণ্ডের রামগড়ে কারখানায় বিস্ফোরণ, মৃত ৩ ইঞ্জিনিয়ার

রামগড়, ২২ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের রামগড় জেলার বারকাকানা থানার অন্তর্গত হেহল এলাকায় মা ছিন্নমস্তিকা সিমেন্ট অ্যান্ড ইস্পাত কারখানার…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top