News Flash

  • Home
  • খেলা
  • কলকাতা লিগ: পিয়ারলেসকে হারিয়ে মোহনবাগানের প্রথম জয়
Image

কলকাতা লিগ: পিয়ারলেসকে হারিয়ে মোহনবাগানের প্রথম জয়

কলকাতা, ১৮ জুলাই (হি.স.): আগের ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ডারবি ম্যাচে হেরেছে মোহনবাগান। তার আগের দুটি ম্যাচ ড্র করেছে। অবশেষে বৃহস্পতিবার এলো প্রথম জয়। সবুজ-মেরুন ব্রিগেড ১-০ গোলে হারাল পিয়ারলেসকে। জয় এল টং সিং এর গোলে। এই জয়ে মোহনবাগানের পয়েন্ট হল চার ম্যাচে পাঁচ পয়েন্ট।

প্রথমার্ধে টং সিংয়ের গোলে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন টং সিং। তাছাড়া প্রথমার্ধে মোহনবাগানের খেলা নজর কাড়তে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বৃষ্টি হয়। ভিজে মাঠে পিয়ারলেস বেশকিছু আক্রমণ করে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় পিয়ারলেস গোল করতে পারেনি। অবশ্যই রয়েছে মোহনবাগান ডিফেন্সের দৃঢ়তা। এই সময় মোহনবাগান ডিফেন্স দৃঢ়তা দেখাতে না পারলে যেকোনও  সময় গোল খেতে পারত। শেষ পর্যন্ত এক গোল ধরে রেখে মাঠ ছাড়ে সবুজ-মেরুন।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top