News Flash

  • Home
  • দেশ
  • (অপডেট) বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মানিকচকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের গুলিতে জখম ৩
Image

(অপডেট) বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে মানিকচকে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের গুলিতে জখম ৩

মালদা, ১৮ জুলাই (হি.স.):  মালদার মানিকচকের বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার একাধিক জায়গায় চলছিল পথ অবরোধ। অভিযোগ, অবরোধ তুলতে গেলে এনায়েতপুরে পুলিশকে মারধর শুরু করেন বিক্ষোভকারীরা। ঘটনায় আক্রান্ত হয়েছেন আইসি–সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশের গুলিতে জখম হয়েছেন ৩ জন।অবরোধকারী ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। পুলিশের গুলিতে জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রণক্ষেত্র পরিস্থিতি মানিকচকে। কী কারণে গুলি চালাতে হল পুলিশকে, তা জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মানুষের প্রশাসনের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে পুলিশ।প্রসঙ্গত, মানিকচকে বেশ কয়েকটি এলাকায় গত কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। সেই অভিযোগে এদিন মানিকচকের একাধিক জায়গায় অবরোধ শুরু করেন তাঁরা। পুলিশ এনায়েতপুরে অবরোধ তুলতে গেলে অবরোধকারীরা হামলা করেন বলে অভিযোগ। আরও অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন অবরোধীকারীদের একাংশ। নিজের আত্মরক্ষার্থে সামনে একটি বাড়িতে ঢুকে যায় পুলিশ। আক্রান্ত হন আইসি পার্থ সারথী হালদার, এএসআই সাত্তার হোসেন, সেকেন্ড অফিসার রাকেশ বিশ্বাস সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। পুলিশকে বাধ্য হয়ে গুলি চালাতে হয়। অন্তত ১০ থেকে ১২ রাউন্ড গুলি চলেছে বলে জানা গিয়েছে। সেইসময় পুলিশের গুলিতে ৩ জন জখম হন। জখমদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গোটা এলাকা এখন ঘিরে রেখেছে পুলিশবাহিনী। ঘটনাস্থলে পৌঁছান ডিআইজি–সহ আরও বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top