News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম প্রার্থীদের মনোনয়ন দাখিলে বিজেপির বাধা, অভিযোগ তুলে রাস্তা অবরোধ 
Image

বাম প্রার্থীদের মনোনয়ন দাখিলে বিজেপির বাধা, অভিযোগ তুলে রাস্তা অবরোধ 

আগরতলা, ১৮ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলায় বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা দুষ্কৃতীদের আক্রমণে মনোনয়ন দাখিল করতে পারছেন না। এমনটাই অভিযোগ তুলে  আজ বাম কর্মী সর্মথকরা প্যারাডাইস চৌমুহনীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ করের অভিযোগ, বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারছেন না। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তাদের উপর ক্রমাগত আক্রমন চালাছে। তাতে অনেক প্রার্থী ও কর্মী সমর্থকরা আহত হয়েছেন। তাই বামফ্রন্টের দাবি নির্বাচন কমিশন যাতে বিরোধীদলের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুক।

এদিন পবিত্র কর বলেন, বামফ্রন্ট এবং সিপিএম পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা মনোনয়ন দাখিল করতে পারছেন না। বিশেষ করে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া, মোহনপুর, ডুকলী ব্লক, পুরাতন আগরতলা এবং জিরানীয়া ব্লকে মনোনয়ন জমা দিতে পারছেন না। 

তাঁর কথায়, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমনে প্রায় ২০ জন কর্মী সমর্থকরা আহত হয়েছেন। পাশাপাশি, রাজনগর ব্লকের প্রার্থী বাদল শীল দুষ্কৃতিদের আক্রমনের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। প্রার্থীদের সুরক্ষা প্রদান করতে নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ রাস্তা অবরোধে সামিল হয়েছেন তারা।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top