News Flash

  • Home
  • দেশ
  • অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে আটক এক
Image

অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে আটক এক

দক্ষিণ দিনাজপুর, ১৭ জুলাই (হি. স.) :  দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে মোতায়েন উত্তরবঙ্গ সীমান্তের ১৩৭ তম ব্যাটেলিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) বর্ডার আউট পোস্ট (বিওপি) চক গোপাল এক ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করেছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম মোহাম্মদ রুস্তম (৩২)। বুধবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিএসএফ জানিয়েছে, মোহাম্মদ রুস্তম অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে সীমান্ত পাড়ি দেওয়ার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে তার আত্মীয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় আইবি-র হাতে ধরা পড়ে। তল্লাশি করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার আইডি উদ্ধার করা হয়। পরে আটক ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত সামগ্রীসহ হিলি থানায় হস্তান্তর করা হয়েছে। 

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top