চুরির কিনারা করল পুলিশ, ক্যানিং থেকে গ্রেফতার এক অভিযুক্ত

ক্যানিং, ১৫ জুলাই (হি.স.): চুরির অভিযোগে ক্যানিং থেকে গ্রেফতার এক অভিযুক্ত। ধৃতের নাম আকাশ সাউ। জানা গিয়েছে, গত শুক্রবার গভীর রাতে কলকাতার বি কে পাল অ্যাভিনিউয়ের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। খোয়া যায় নগদ-সহ সোনার গয়না, রুপোর বাসনপত্র এবং ল্যাপটপ। 

এরপরই জোড়াবাগান থানার দ্বারস্থ হন বাড়ির মালিক সোমেন শীল। তদন্তে নামতেই চুরির পর্দাফাঁস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জয়রামখালি থেকে ধরা পড়ে অভিযুক্ত। জেরায় চুরির কথা স্বীকার করে সে। খোয়া যাওয়া জিনিসের সিংহভাগই উদ্ধার হয়েছে। তদন্তে চালাচ্ছে পুলিশ।