News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটের আনন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৮
Image

গুজরাটের আনন্দে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু ৬ জনের, আহত আরও ৮

আনন্দ, ১৫ জুলাই (হি.স.): গুজরাটের আনন্দ জেলায় বাস ও ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে আনন্দ শহরের কাছে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়ের ওপর। পুলিশ সুপার গৌরব জাসানি বলেছেন, সোমবার ভোরে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের ওপর একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও ৮ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ একটি লাক্সারি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। ট্রাকটি পেছনের দিক থেকে বাসটিকে ধাক্কা মারে। টায়ার ফেটে যাওয়ার কারণে বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। বাসটি ডিভাইডারে বসে থাকা লোকজনের ওপর উল্টে যায়। এই ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top