News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে মৃত্যু সদ্যজাত প্রসূতি মায়ের, অভিযোগ 
Image

জিবি হাসপাতালের স্বাস্থ্যকর্মীর গাফিলতির কারণে মৃত্যু সদ্যজাত প্রসূতি মায়ের, অভিযোগ 

আগরতলা, ১৫ জুলাই: জি বি হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের গাফিলতির কারণে সদ্যজাত প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ তুলে মৃতার পরিবারের সদস্যরা হৈচৈ করেছেন। তাঁদের দাবি, শয্যা থেকে পড়ার পর রোগীর কোন খবর রাখেন নি হাসপাতালের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। প্রায় দীর্ঘক্ষণ যাবৎ নিচে পড়ে রয়েছিলেন সেই রোগী। পর্রবতী সময়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে রোগীর পরিবারকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পর সেই রোগীর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ছড়িয়েছিল।

মৃতার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, খোয়াই জেলার মড়ছড়া এলাকায় বাসিন্দা সুমন দাস তাঁর সন্তানসম্ভবা স্ত্রী সুপ্রিয়া দাসকে জিবি হাসপাতালে ভর্তি করেছিলেন। তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। গতকাল রাতে জিবি হাসপাতালে তাঁর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা পরিবারের সদস্যদের মা এবং শিশু উভয় সুস্থ রয়েছে বলে জানিয়েছিলেন।

মৃতার স্বামীর অভিযোগ, মায়েদের দেখভাল করার জন্য যে স্বাস্থ্যকর্মীদের রাখা হয় তাঁরা নিজেদের কর্তব্য ঠিকভাবে পালন করেন নি। কারণ, আজ ভোর সাড়ে চারটা নাগাদ শয্যা থেকে হঠাৎ পড়ে গিয়েছিল সুপ্রিয়া। সে দীর্ঘক্ষণ যাবৎ নিচেই পড়েছিল। সে ব্যথায় চিৎকার করতে থাকে। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এগিয়ে আসেননি। আরও অভিযোগ, চিৎকার শুনে পরিবারের সদস্যরা ভিতরে যেতে চাইলে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের যেতে দেননি। পরর্বতী সময়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে রোগীর পরিবারকে খবর দিয়েছিল তারা। কিন্তু কিছুক্ষণ মধ্যে সেই গৃহবধূ মৃত্যু কোলে ঢলে পড়েছেন। ওই ঘটনাকে ঘিরে কিছুক্ষনের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পরর্বতী সময়ে পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top