News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার সহ এক যুবক গ্রেফতার
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার সহ এক যুবক গ্রেফতার

আগরতলা, ১৫ জুলাই: চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার সহ এক যুবককে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী।

পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, গত ১৩ জুলাই আগরতলা বনেদি জুয়েলারি শ্যামসুন্দর কোং দোকানে চুরি হয়েছিল। চুরি যাওয়ার বিষয়টি জুয়েলারি দোকানের মালিক দেখতে পেয়ে পূর্ব থানায় মামলা করেছিলেন। মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। পরবর্তীতে পূর্ব থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোরকে আটক করে পূর্ব থানায় নিয়ে আসে। তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রিক উদ্ধার করে। 

তিনি আরও বলেন, নতুন টেকনিক ব্যবহার করে জুয়েলারি শোরুম থেকে ২৬ হাজার টাকার স্বর্ণের আংটি নিয়ে যায় মলয়নগরের বাসিন্দা রজত সাহা। মলয়নগর থেকে রজত সাহাকে গ্রেফতার করে পুলিশ। আগেও সে এবং তার সঙ্গীরা এইভাবে চুরি করে আসছিল। আজ তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে।

Releated Posts

বিদ্রোহী ২০ সাংসদের অযোগ্যতা চেয়ে স্পিকারের দ্বারস্থ তৃণমূল, দলত্যাগ-বিরোধী আইনের আওতায় আবেদন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৯ জুন: বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই আরও তীব্র করে লোকসভায় দলত্যাগ-বিরোধী আইনের আওতায় দলের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কৃষক, যুব ও মহিলাদের ক্ষমতায়নেই ভারতের উন্নয়ন: কৃষি মন্ত্রী

আগরতলা, ২০ জুন: কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান প্রশাসন কৃষক, দরিদ্র, যুবসমাজ ও মহিলাদের উন্নয়নে কাজ করছে, যাতে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৫৬০ কেজিরও বেশি গাঁজা পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ১৯ জুন : ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় চার বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন

আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top