News Flash

  • Home
  • দিনের খবর
  • দুর্গাপুরে ট্রাক্টরের চাপায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
Image

দুর্গাপুরে ট্রাক্টরের চাপায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

দুর্গাপুর,১৩ জুলাই(হি.স.): ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে  উত্তাল কারখানার গেট এলাকা। মৃতের পরিবারে ক্ষতিপূরণের দাবিতে  কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করল পরিবার ও এলাকাবাসী। শনিবার বিকেলে  ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের খয়রাশোল এলাকায়।

পুলিশ সূত্রে  জানা গেছে, মৃতের নাম জিতেন্দ্র মাহাতো(৪০)। কোকওভেন থানার সঞ্জীব সরণীর ভগৎপল্লীর বাসিন্দা জিতেন্দ্র একটি বেসরকারি ইস্পাত কারখানার কর্মী ছিলেন। ঘটনায় জানা গেছে, শুক্রবার দুপুরে খাবার খেতে যাওয়ার জন্য কারখানার গেটের কাছে রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই সময় একটি ট্রাক্টরের পিছনের চাকা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপরে উল্টে যায়। গুরুতর জখম হয় ওই বাইক আরোহী জিতেন্দ্র। আশপাশের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের পর ক্ষতিপূরণের দাবিতে ওই কারখানার গেটে দেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। বিক্ষোভে সামিল হন পরিবার-পরিজনও। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষতিপূরণ দিতে চাইছেন না কারখানা কর্তৃপক্ষ। তাই এই বিক্ষোভ। যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top