News Flash

  • Home
  • দেশ
  • রায়গঞ্জ সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ভারতীয় নাগরিক
Image

রায়গঞ্জ সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ সহ ধৃত ভারতীয় নাগরিক

রায়গঞ্জ,  ১৩ জুলাই (হি. স.) :  দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে   রায়গঞ্জ সেক্টরের অধীনে বর্ডার আউট পোস্ট (বিওপি) চকগোপালের ১৩৭ তম ব্যাটালিয়নের সতর্ক বর্ডার গার্ডরা নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে। । ধৃত ভারতীয় নাগরিকের নাম বাবলু বর্মণ (৫৬)।  শনিবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  তথ্য অনুযায়ী, বাবলু বর্মণ তার ই-রিকশা (টোটো) নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করার সময় ধরা পড়েন। ই-রিকশাটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানোর পর, বিএসএফ দলটি ই-রিকশা থেকে ১০৩ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। তবে বাবলু বর্মণ ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও বিএসএফের জওয়ানদের হাতে ধরা পড়েন। এর পর বিএসএফ জওয়ানরা উদ্ধারকৃত ফেনসিডিল ও ই-রিকশা বাজেয়াপ্ত করে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ভারতীয় নাগরিককে বাজেয়াপ্ত মালামালসহ হিলি থানায় হস্তান্তর করেছে বিএসএফ জওয়ানরা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top