News Flash

  • Home
  • দেশ
  • দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সর্বাত্মক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার : অমিত শাহ
Image

দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সর্বাত্মক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৩ জুলাই (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার “ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম” বাস্তবায়নের পর্যালোচনা করার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের সভাপতিত্ব করেছেন। এই বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সর্বাত্মক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত সরকার। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা-সহ পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার দেশের সীমান্তবর্তী গ্রামগুলির সর্বাত্মক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। প্রাণবন্ত গ্রামগুলিতে সৌর শক্তি এবং বায়ুকলের মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলির সর্বাধিক ব্যবহারের উপরও জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

অযোধ্যায় গৃহবন্দি কংগ্রেসের অজয় রাই, বিজেপি-কংগ্রেসের তরজা তুঙ্গে

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): অযোধ্যায় রামমন্দির দর্শনের নির্ধারিত কর্মসূচির আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-কে গৃহবন্দি করা হয়েছে…

ByByNews Desk Jun 30, 2026

ভারতীয় সেনার বীর জওয়ানরা বিশ্বজুড়ে দেশের পতাকা উঁচু রেখেছেন: বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): বিদায়ী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেন, ভারতীয় সেনার বীর জওয়ানরা তাঁদের আনুগত্য, সাহস এবং…

ByByNews Desk Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top