News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দূর্বলতা প্রকাশ্যে আসছে : মানিক সরকার
Image

পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দূর্বলতা প্রকাশ্যে আসছে : মানিক সরকার

আগরতলা, ১৩ জুলাই: পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপির দূর্বলতা প্রকাশ্যে আসছে। নির্বাচনে তারা জনগণের মুখোমুখি হতে চাইছে না। তাই জনগণের ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে। আজ জিবি হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদের প্রার্থী তথা রাজনগরের সিপিএম নেতা বাদল শীলের শারিরীক খোঁজ খবর নিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 

এদিন তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে বাধা বিপত্তি উপেক্ষা করে বাদল শীল জেলা পরিষদের সদস্য হিসেবে রাজনগরে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন। সেখানে শাসক দলের আশ্রিতদের দ্বারা হামলার শিকার হয়েছেন তিনি। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

এদিন তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, শাসক দল বিজেপির দূর্বলতার লক্ষণ প্রকাশ পাচ্ছে। কারণ, বিধানসভা নির্বাচনে রাজ্যে ৬১ শতাংশ জনগণ বিজেপির বিরুদ্ধে রায় দিয়েছেন। তাছাড়া, বৃহৎ জালিয়াতি করে লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে। তাই পঞ্চায়েত নির্বাচনে ভোট হরণের চেষ্টা করছে শাসক দল।এদিন তিনি আরও বলেন, জনগণ বিজেপি সরকারের প্রতি ক্ষুদ্ধ। পঞ্চায়েত নির্বাচনে তার পরিণাম কি হতে পারে তারা বুঝতে পেরেছে। তাই তারা রাজ্যজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

বোধজংনগরে ধ্বংস প্রায় ৯ কোটি টাকার মাদক, পুলিশের অভিযানে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় পদক্ষেপ হিসেবে প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ অন্তত ৩৫; রেল চলাচল বন্ধ

কলকাতা, ৩০ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড-এর ন্যাফথা পাইপলাইনে…

ByBySandeep Biswas Jun 30, 2026

বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে: কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে সমগ্র দেশের মধ্যে মডেল…

ByByReshmi Debnath Jun 29, 2026

তিনদিনের উৎসব শেষে ত্রিপুরার আনারস শিল্পে নতুন সম্ভাবনার দিগন্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যাল ২০২৬ আজ নয়াদিল্লীতে সফলভাবে সমাপ্ত হয়েছে। উৎসবের…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top