News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচন, আগরতলায় বিজেপির বর্ধিত কার্যকরণী সভা
Image

পঞ্চায়েত নির্বাচন, আগরতলায় বিজেপির বর্ধিত কার্যকরণী সভা

আগরতলা, ১৩ জুলাই: আজ আগরতলা টাউনহলে বিজেপির বর্ধিত কার্যকরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদ ও দলের সর্বভারতীয় মুখপাত্র  সম্বিত পাত্র, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা,প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য্য বলেন, লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর মসনদে নরেন্দ্র মোদী বসেছেন। দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। তাছাড়া, ত্রিপুরার দুটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল জয়লাভ করেছেন। 

এদিন তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতৃত্বরা নির্দেশ দিয়েছেন প্রতিটি প্রদেশে বর্ধিত কার্যকরণী সভা করতে। মূলত তার জন্য আজ টাউনহলে সভার আয়েহন করা হয়েছে। তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা তৈরি হয়েছে। আগামীকালের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। 

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top