News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের সংবিধানকে কখন পদদলিত করা হয়েছিল, তার একটি অনুস্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে সংবিধান হত্যা দিবস: প্রধানমন্ত্রী
Image

ভারতের সংবিধানকে কখন পদদলিত করা হয়েছিল, তার একটি অনুস্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে সংবিধান হত্যা দিবস: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি১২ জুলাই ২০২৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার বিষয়টি ভারতের সংবিধানকে কখন পদদলিত করা হয়েছিল, তার একটি অনুস্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে। উল্লেখ্য, ভারত সরকার প্রতি বছর ২৫ জুনকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি ‘এক্স’ (টুইটার) পোস্টকে শেয়ার করে প্রধানমন্ত্রী ‘এক্স’ বার্তায় লিখেছেন:

“২৫ শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা ভারতের সংবিধানকে পদদলিত করার সময় কী ঘটেছিল, তার একটি অনুস্মারক বা স্মৃতিচিহ্ন হিসেবে কাজ করবে। এই দিনটি জরুরি অবস্থার জন্য ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তিকে শ্রদ্ধা জানানোরও একটি দিন, যা ভারতের ইতিহাসের উপর কংগ্রেসের নামিয়ে আনা এক অন্ধকারময় অধ্যায়।”

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ এই দিনটি নিয়ে ‘এক্স’ বার্তায় লিখেছেন, “১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী মানসিকতার নির্লজ্জ প্রদর্শন করে দেশের উপর জরুরি অবস্থা চাপিয়ে দিয়ে আমাদের গণতন্ত্রের আত্মাকে শ্বাসরোধ করে দিয়েছিলেন। কোনো দোষ ছাড়াই লক্ষ লক্ষ মানুষকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল এবং প্রচার-মাধ্যমের কণ্ঠস্বর নীরব করে দেওয়া হয়েছিল। ভারত সরকার এখন প্রতি বছর ২৫ জুনকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এই দিবসটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ফলে অমানবিক যন্ত্রণা সহ্য করা মানুষদের স্মরণ করবে।”

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top