News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় বর্তমান কেন্দ্রীয় সরকার : আয়ুষ মন্ত্রী
Image

উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় বর্তমান কেন্দ্রীয় সরকার : আয়ুষ মন্ত্রী

আগরতলা/কৈলাসহর, ১১ জুলাই : কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতাপরাও গনপতরাও যাদব আজ কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শন করেন। তিনি এখানকার পরিকাঠামো ও পরিসেবা সম্পর্কে অবহিত হন। বিশেষকরে পঞ্চকর্মা থেরাপি, যোগা ইত্যাদি সম্পর্কেও খোঁজ খবর নেন। পরে কৈলাশহরের ঊনকোটি কলাক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ ও আয়ুষ স্বাস্থ্য চিকিত্সা ব্যবস্থা নিয়ে ও কাজকর্ম বিষয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

বৈঠকে আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের আর্থিক, সামাজিক উন্নয়ণের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশ চায় বর্তমান কেন্দ্রীয় সরকার।  শিক্ষা -স্বাস্থ্য সহ মানুষের সার্বিক বিকাশ সহ বিকশিত ভারত গঠনে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি । দুদিনের সফরে গতকাল রাজ্যে আসেন শ্রী প্রতাপরাও গনপতরাও যাদব|  

কৈলাশহরের সুসংহত আয়ুশ হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এখনকার স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে অধিক্রিক ও স্বাস্থ্য কর্মীদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন| এই বৈঠকে উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, স্বাস্থ্য দপ্তরের যুগ্ম-অধিকর্তা ডাঃ সৌভিক দেববর্মা, রাজ্য স্বাস্থ্য মিশনের সদস্যা-সচিব ডাঃ নুপুর দেববর্মা প্রমুখ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী যাদব আজ ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করেন। ভারত সরকারের “জাতীয় গুনমান নিশ্চয়তা শংসাপ্রাপ্ত” এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। কেন্দ্রীয় মন্ত্রী স্বাস্থ্যকেন্দ্রের অন্তঃবিভাগ-বর্হিবিভাগ সহ বিভিন্ন পরিসেবা ইউনিটগুলো ঘুরে ঘুরে দেখেন। এখানকার পরিসেবা ও পরিকাঠামোগত দিক সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসক,স্বাস্থ্যকর্মী, রোগী ও তাদের পরিজনদের  কথা বলেন। পরে সেখানকার ভেষজ বাগানে অর্জুন গাছের চারা রোপণ করেন। তাছাড়া একজন যক্ষা রোগে আক্রান্ত এক রোগিকে ফলের ঝুড়ি ও দু’জন শিশুর হাতে জিঙ্ক ট্যাবলেট এবং ও আর এস এর প্যাকেট তুলে দেন।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন মাছমারাস্থিত এ ডি সি ভিলেজ কার্যালয়, স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কিনাচরণ তালুকদার পাড়া বিদ্যালয় পরিদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জানান, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ১৫ দিন অন্তর অন্তর কেন্দ্রীয় মন্ত্রীদের প্রবাস কর্মসূচির অঙ্গ হিসাবে তাঁর এই সফর। সফর শেষে প্রধানমন্ত্রীর দপ্তরে রিপোর্ট জমা দেবেন বলে তিনি জানান।

Releated Posts

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026

বিশ্রামগঞ্জ থানার অদূরে বাড়ির বারান্দা থেকে অটোরিকশা চুরি, বিপাকে চালক

আগরতলা, ২ আগস্ট: বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে অবস্থিত একটি বাড়ির বারান্দা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরির…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top