News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিআরপিএফ কোবরা বাহিনীর বীর কমান্ডো শম্ভু রায়ের পিতা-মাতার হাতে কৃতি চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি
Image

সিআরপিএফ কোবরা বাহিনীর বীর কমান্ডো শম্ভু রায়ের পিতা-মাতার হাতে কৃতি চক্র তুলে দিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই: সিআরপিএফ কোবরা বাহিনীর বীর কমান্ডো শম্ভু রায়ের পিতা-মাতার হাতে কৃতি চক্র তুলে দিলেন দেশের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বীর শহীদ শম্ভু রায় ছিলেন সিআরপিএফের কোবরা বাহিনীর ২১০ কমান্ডো সিটি/জিডি দায়িত্বে চাকরিরত। তার বাড়ি উত্তর জেলার ভাগ্যপুর গ্রামে। শম্ভুর পিতার নাম দ্বিজরাজ রায় এবং মাতার নাম অঞ্জলি রায়। তিনি চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন।

শম্ভু ২০১৫ সালে সিআরপিএফ বাহিনীতে যোগ দেন। তার জন্ম ১৮ জুন ১৯৯০ সালে এবং তিনি শহীদ হন ৩ এপ্রিল ২০২১ সালে। শম্ভুর পিতা জানান, ২০২১ সালের মার্চ মাসে তিনি ২০ দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন এবং ১ এপ্রিল চাকরিতে যোগ দেন দলগাঁও প্রধান কার্যালয়ে। সেখান থেকে তাকে ছত্রিশগড় সিআরপিএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

শম্ভুর বাবার সাথে শেষ কথা হয় ১ এপ্রিল এবং ২ এপ্রিল তিনি সিআরপিএফ কমান্ডো বাহিনীর সাথে মাওবাদীদের ধরতে ট্যাকেলগড়া জঙ্গলে যান। ৩ এপ্রিল ট্যাকেলগড়া জঙ্গল থেকে ফেরার পথে তিন দিক থেকে মাওবাদীরা কমান্ডো বাহিনীর উপর আক্রমণ চালায়। শম্ভু এবং তার তিন সঙ্গী গুলিবিদ্ধ হয়েও লড়াই চালিয়ে যান এবং ঘটনাস্থলেই পাঁচজন মাওবাদীকে হত্যা করে ও একজনকে বন্দুকসহ জীবন্ত ধরেন। কিন্তু একটি বোমা শম্ভুর দেহে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এই এনকাউন্টারে মোট ২২ জন শহীদ হয়েছিলেন, তার মধ্যে ছিল কোবরা বাহিনীর ৮ জন। এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে  দেশের মহামান্য রাষ্ট্রপতি শহীদ শম্ভু রায়ের মাতা-পিতার হাতে কৃতি চক্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শম্ভুর সরকারি চাকরির অর্থে একটি ঘর নির্মাণ করা হয়েছিল যেখানে তার মা-বাবা শম্ভুর সমস্ত স্মৃতিচিহ্ন সাজিয়ে রেখেছেন। বাড়ির পাশে একটি মন্দির তৈরি করা হয়েছে যেখানে শীঘ্রই শম্ভুর মর্মর মূর্তি স্থাপন করা হবে।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top