News Flash

  • Home
  • দেশ
  • বারুইপুরে গৃহবধূকে খুন; অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে, আটক দুই
Image

বারুইপুরে গৃহবধূকে খুন; অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে, আটক দুই

বারুইপুর, ১১ জুলাই (হি.স.): গৃহবধূকে খুন করে বাড়িতে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার শঙ্করপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজগরায়। বুধবার রাতেই দেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক, তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

বহড়ু এলাকার বাসিন্দা রুকসানা বিবির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় সাহিলের। এরপর রুকসানার অন্যত্র বিয়ে ঠিক হয়। তারপরেই রুকসানা বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ে হয় সাহিলের সঙ্গে, রুকসানা গর্ভবতী ছিল বলেও দাবি করা হচ্ছে। বুধবার রুকসানাকে খুন করে তার শ্বশুরবাড়ির লোকজন। এরপর বুধবার রাতেই দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মামলা রুজু করে এই ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top