News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশে বজ্রাঘাতে মৃত্যু ৩৭ জনের, সর্বাধিক জীবনহানি প্রতাপগড়ে
Image

উত্তর প্রদেশে বজ্রাঘাতে মৃত্যু ৩৭ জনের, সর্বাধিক জীবনহানি প্রতাপগড়ে

লখনউ, ১১ জুলাই (হি.স.): উত্তর প্রদেশে বজ্রাঘাতে একদিনে প্রাণ হারালেন ৩৭ জন। সবথেকে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড়ে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অনেকেই আহত ও জখম হয়েছেন।

গত কয়েক দিন ধরেই উত্তর প্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে, সঙ্গে বাজও পড়ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। প্রশাসন সূত্রের খবর, এই দুর্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রাঘাতে মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বাজ পড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রতাপগড় জেলায়। তার পরই রয়েছে সুলতানপুর। সেখানে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শুধু মৃত্যুই নয়, এই সব জেলায় বাজ পড়ে ঝলসে আহত হয়েছেন ১২ জনেরও বেশি।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top